শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৫৫ পিএম, ২০২০-০৮-৩১
মোহাম্মদ শাহ্ আলম শফি , কুমিল্লা : কুমিল্লার মুরাদনগর উপজেলায় গোমতী নদীতে গোসল করতে গিয়ে লাশ হয়ে ফিরে আসল মাহমুদুল হাসান (১৬) নামে এক মাদ্রাসার ছাত্র।
শনিবার বিকালে উপজেলার নবীপুর (পঃ) ইউনিয়নের নিমাইকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। মাদ্রাসার ছাত্র মাহমুদুল হাসান চাঁদপুর জেলার কচুয়া উপজেলার রাগদইল গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
জানা যায়, নিহত মাহমুদুল হাসান উপজেলার নিমাইকান্দি গ্রামের মাদরাসাতুল মদিনা আল আরাবিয়া মাদরাসার কিতাব বিভাগের ১ম বর্ষের ছাত্র। শনিবার বিকাল ৪ টার সময় প্রতিদিনের মতো পার্শ্ববর্তী গোমতী নদীতে গোসল করতে যায়। আছরের নামাযের আযান হলেও ফিরে না আসায় মাদ্রাসার লোকজন তাকে খোঁজতে বের হয়। পরে সন্ধেহ জনক ভাবে নদীর পাড় খোঁজতে গিয়ে তার জামা কাপড় দেখতে পায়। আশে পাশে বহু খোঁজাখুঁজি করে না পেয়ে ওইদিন রাতেই মুরাদনগর থানায় একটি সাধারণ ডায়েরী করে মাদ্রাসার কর্তৃপক্ষ। নিখোঁজ হওয়ার পরদিন রবিবার সকাল ৯ টার সময় স্থানীয় লোকজন সদরের বেইলী বীজের কাছে গোমতি নদীতে তার লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসলে মাদরাসার পরিচালক মাওলানা ওমর ফারুক নিহত মাহমুদুল হাসানকে শনাক্ত করে।
মুরাদনগর থানার ভারপাপ্ত কর্মকর্তা নাহিদ আহমেদ (তদন্ত) বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুও মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রোববার দুপুরে কুমিল্লা মর্গে প্ররেনকরা হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited